শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
​খোকসায় চুরির মামলার আসামী গ্রেফতার, জবানবন্দীর জন্য আদালতে প্রেরণ ফটিকছড়িতে আধুনিক ইকোনমিক জোন গড়ার পরিকল্পনা এমপি সরোয়ার আলমগীরের।  স্লুইজ গেটের অভাবে জলাবদ্ধতায় হাজার হাজার একর জমি খোকসায় তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হলে বৃহস্পতিবার পদত্যাগ করতে পারেন মির্জা ফখরুল রামদা ঠেকিয়ে এমপির বাড়ি-জমি লিখে নেন সৎভাইয়েরা, স্ত্রীর অভিযোগে মামলা রাঙ্গাবালীতে পাকা রাস্তা না থাকায় ভোগান্তিতে  হাজারো মানুষ ​খোকসার নতুন ইউএনও খালিদ বিন মনসুর: দায়িত্ব গ্রহণ ​খোকসা রেন্ট-এ কার চালক-মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

​খোকসায় চুরির মামলার আসামী গ্রেফতার, জবানবন্দীর জন্য আদালতে প্রেরণ

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি 
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
Oplus_16908288
​কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে একটি চুরির মামলার আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ হাসান প্রামানিক ওরফে মোঃ আসাদুল ইসলাম ওরফে ছলেমান (৩৯)। সে খোকসা থানাধীন রঘুনাথপুর গ্রামের মৃত ওসমান প্রামানিকের ছেলে।
​পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ আগস্ট ২০২৬ তারিখ শুক্রবার সকাল ০৮.১৫ ঘটিকার সময় খোকসা থানার অফিসার ইনছার্জ মোল্লা জাকির হোসেন  নেতৃত্বে পুলিশের একটি দল রঘুনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। আসামী ছলেমান গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে রুজুকৃত খোকসা থানার মামলা নং-০৬/৬২, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড (রাত্রিকালে অনধিকার গৃহপ্রবেশ ও চুরি) এর এজাহারনামীয় আসামী।
​গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী পুলিশের নিকট উক্ত চুরির ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে।
​পরবর্তীতে, শুক্রবার বেলা ১ টা ৪৫ ঘটিকার সময় আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে যাতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করা যায়। খোকসা থানা পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত অব্যাহত রেখেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..