সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

​খোকসা রেন্ট-এ কার চালক-মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা  প্রতিনিধি 
  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়ার খোকসা রেন্ট-এ কার চালক-মালিক সমিতির সাধারণ নির্বাচন ২০২৬ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে মোট ৯৪টি ভোটের মধ্যে ৮৬টি ভোট সংগৃহীত ও কাস্ট হয়।
​সভাপতি পদ: মো. লিটন মালিক ৫৮ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পারভেজ হোসেন (টিউটুল) পেয়েছেন ২৫ ভোট।
​সহ-সভাপতি পদ: ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সোহেল রানা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রবি শেখ পেয়েছেন ৩৯ ভোট।
​সাধারণ সম্পাদক পদ: ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সেলিম রেজা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান (দুলাল) পেয়েছেন ৩৮ ভোট।
​অর্থ বিষয়ক সম্পাদক পদ: ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাজ্জাদুর রহমান।
​ঘোষণা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় এবং সমিতির সার্বিক উন্নয়ন ও সদস্য কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..