বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে ২ মাসের ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ আপন জ্যাঠাইমার বিরুদ্ধে কুমিল্লায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত- ১০ ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম আত্মসমর্পণ করলেও শেখ হাসিনার গন্তব্য কারাগার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ শপথ নিয়েই বন্যার্তের পাশে সরোয়ার আলমগীর।  ​মাদকের নীল দংশনে বিপন্ন যুবসমাজ: খোকসায় বাড়ছে সামাজিক অপরাধ। নবীন জজ, আইনজীবী ও আয়কর প্র্যাকটিশনারদের সংবর্ধনা দিল হক ল একাডেমি গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট, রাঙ্গাবালীতে জমিজমার বিরোধে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  হুমকিদাতাদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

খোকসায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
Oplus_16908288
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় খোকসা উপজেলা পরিষদ হল রুমে এ মেলার উদ্বোধন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান এবং উপজেলা ভারপ্রাপ্ত  শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডক্টর আরিফুল হক   অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ করায় এ মেলার মূল লক্ষ্য।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..