রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি 
  • আপলোডের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
Oplus_16908288
কুষ্টিয়া খোকসায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
পহেলা বৈশাখের সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সেমিনার কক্ষে বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপত্তিত করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান  উৎসব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা লোকজ গান ও নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন খোকসা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী,  খোকসা থানা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক অধ্যাপক আনিসুর জামান স্বপন,এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক সহ  অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন  জাহান, খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন,  উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ এ উৎসবে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান  বলেন, পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই উৎসবের মাধ্যমে খোকসা থানা সহ সারাদেশে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..