রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে ৭,৭৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নড়াইলের লোহাগড়া ও কালিয়া উপজেলায় পৃথক চারটি স্থানে অভিযান চালিয়ে মোট ৭ হাজার ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় চারজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নড়াগাতী থানার কলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২৮ ব্যারেলে মজুদ থাকা ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। এ সময় লাইসেন্স ছাড়া তেল মজুদ ও বিক্রির দায়ে যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৯ ব্যারেলে রাখা ১ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় মাউলি গ্রামের সাত্তার শেখের ছেলে লিটু (৫৫)-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, লোহাগড়া উপজেলার বড়দিয়া বাজারে একটি দোকানে ১০০ লিটার ডিজেল মজুদ রাখার দায়ে ৫ হাজার টাকা এবং ছত্রহাজারী বাজারে ২৫০ লিটার ডিজেল মজুদ রাখায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..