রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

ফেনীতে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় ২০ জন আহত

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
Oplus_16908288

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে বালুভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কালিদহ ইউনিয়নের সিলোনীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের বাসটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট কাজল জানান, আহতদের চিকিৎসা চলছে এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..