শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভোলায় মসজিদভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠন রাঙ্গাবালীতে তিনদিনের বৃষ্টিতে পানির নিচে রবি শস্য, জলাবদ্ধতা সংকট নিরসনের দাবী কৃষকদের বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিন বছরের জ্বালানি সরবরাহ করবে রাশিয়া কুমারখালী রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সকালে গ্রেফতার  গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন রক্তের নামে প্রতারণা: অসহায়ের কাছ থেকে টাকা নিয়ে উধাও রাঙ্গাবালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু

র‍্যাব, এসবি ও সিআইডিতে নতুন প্রধান নিয়োগ

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)-তে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান এবং অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা শিগগিরই তাদের দায়িত্ব গ্রহণ করবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..