বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

খোকসায় মাদ্রাসা ও এতিমখানায় সৌদি সহায়তার খেজুর বিতরণ

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
Oplus_16908288

জাহাঙ্গীর আলম রানা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ২৪ কার্টন খেজুর ৩৭টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ সময় মোট ১৯২ প্যাকেট খেজুর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে তুলে দেওয়া হয়।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসানের তত্ত্বাবধানে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। তিনি জানান, পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সৌদি আরবের এই উপহার পৌঁছে দিতে পেরে উপজেলা প্রশাসন আনন্দিত।
তিনি আরও বলেন, রমজান মাস মানবিকতা, সহমর্মিতা ও দানশীলতার শিক্ষা দেয়। এমন উদ্যোগ সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়াতে সবাইকে অনুপ্রাণিত করবে।
এদিকে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয় মাদ্রাসা কর্তৃপক্ষ ও এতিমখানার দায়িত্বশীলরা স্বাগত জানিয়েছেন। পাশাপাশি এ ধরনের মানবিক সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..