মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
Oplus_16908288

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে খোকসা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমাদুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মহিলা ও নারী বিষয়ক কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, ক্ষমতায়ন ও সমাজের সব ক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নারী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..