মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

খোকসায় মাদক সেবনে যুবকের এক বছরের কারাদণ্ড

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাদক সেবনের দায়ে মো. রিয়াদ হোসেন (২৩) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি উপজেলার শিমুলিয়া এলাকার বাসিন্দা এবং তার পিতা সিরাজ উদ্দিন।
গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার রাতে খোকসা উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরে আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর প্রযোজ্য ধারা অনুযায়ী খোকসা উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাসমিন জাহান তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..