রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে মহাসড়কের পাশ থেকে নবজাতক শিশুর লা/শ উদ্ধার

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

 

কালনা-নড়াইল-যশোর মহাসড়কের পাশ থেকে  এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে কালনা- যশোর মহাসড়কের মালিবাগ মোড়ে মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওলি মিয়া নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের কালনা-নড়াইল-যশোর মহাসড়কের রাস্তায় পাশে একটি ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে ব্যাগটি খুললে একটি নবজাতকের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
পরে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওলি মিয়া বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..