রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ব্রাজিল-আর্জেন্টিনা : ফাইনালের আগে খাতা-কলমে কে এগিয়ে ?

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

প্রতিটি বিশ্বকাপেই ভক্ত-সমর্থকদের চাওয়া খাবে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল। কিন্তু বিশ্বকাপের ৯১ বছরের ইতিহাসে এই দুই চির প্রতিদ্বন্দ্বী ফাইনালে মুখোমুখি হয়নি কখনো। তবে, কোপা আমেরিকার ফাইনালে তারা অনেকবারই মুখোমুখি হয়েছে। এবারও যেমনটা হলো।

২০০৭ সালে কোপা আমেরিকার ফাইনালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার এই দুই পাওয়ার হাউজ। অবশেষে ১৪ বছর পর আবারও বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা।

ইতিহাস বলছে, বড় আসরে ব্রাজিলের কাছে পাত্তাই পায় না আর্জেন্টিনা। এর আগে ২০০৭ সালের কোপা ফাইনালে ৩-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালেও ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। এবারর কী সেই ফলের অ্যাকশন রিপ্লে হবে নাকি ফল বদলাবে?

# তবে কোপার তথ্য-পরিসংখ্যান বিচার করলে দেখা যাবে ২টি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবং পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের থেকে কোপা আমেরিকায় প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছে আর্জেন্টাইরাই। এখন পর্যন্ত ১৪ বার লাতিন আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা এবং ৯ বার কোপায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

# কোপা আমেরিকার দ্বৈরথে এগিয়ে অবশ্য মেসির দেশই। এখনও পর্যন্ত ৩৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুটি দেশ। এরমধ্যে আর্জেন্টিনা জিতেছে ১৫টি ম্যাচ এবং ব্রাজিল জিতেছে ১০টিতে, ড্র হয়েছে ৮টি ম্যাচ।

# গোলের সংখ্যার দিক দিয়েও এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। মেসির দেশ কোপায় ব্রাজিলের বিরুদ্ধে এখনও পর্যন্ত করেছে ৫২টি গোল অন্যদিকে আর্জেন্টিনার বিরুদ্ধে নেইমারের ব্রাজিল করেছে ৪০টি গোল।

# তবে সামগ্রিক দ্বৈরথে এগিয়ে কিন্তু ব্রাজিলই। সব প্রতিযোগিতা ধরলে এখনও পর্যন্ত দুই দেশ পরস্পরের মুখোমুখি হয়েছে মোট ১০৭ বার। ৩৯টিতে জিতেছে আর্জেন্টিনা, ব্রাজিল জিতেছে ৪৩টিতে, ড্র হয়েছে ২৫টি ম্যাচ।

# আর্জেন্টিনা গোল করেছে ১৬১টি, ব্রাজিল ১৬৬টি। বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। ২ বার জিতেছে ব্রাজিল, একবার আর্জেন্টিনা এবং একটি ম্যাচ হয়েছে ড্র। ব্রাজিল গোল করেছে ৫টি, আর্জেন্টিনা তিনটি।

# ফিফা কনফেডারেশন্স কাপে একবারই হয়েছে এই দ্বৈরথ, ২০০৫ সালের ফাইনালে। সেবারের ম্যাচটিতে ব্রাজিল জেতে ৪-১ গোলে। বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় দুই দেশ মুখোমুখি হয়েছে ৮বার। চারবার জিতেছে ব্রাজিল, দুবার আর্জেন্টিনা এবং দুটি ম্যাচ হয়েছে ড্র।

এবার রোববারের ফাইনালের দিকে তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব। এখন দেখার বিষয়, কোপা আমেরিকা-২০২১ এর ফাইনালে নেইমার ও মেসি, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেকর্ড কতটা বদলাতে পারেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..