রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জামায়াতের মুখে এক কথা, কাজে আরেক: চরমোনাই পীর

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে বলেছেন, জামায়াতের মুখে এক কথা, কাজে আরেক। তারা প্রকাশ্যে এক ধরনের বক্তব্য দেয়, অথচ গোপনে ভারত ও আমেরিকার সঙ্গে বৈঠক করে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, প্রকাশ্যে এক কথা বলা আর গোপনে ভিন্ন কর্মকাণ্ডের মধ্যেই সন্দেহের জন্ম দেয়—‘ডাল মে কুচ কালা হ্যায়’। বাংলাদেশের মানুষ এখন বিষয়টি বুঝে গেছে, আর ধোঁকা দিয়ে বিভ্রান্ত করা যাবে না।
তিনি বলেন, বৈঠক করাটা অস্বাভাবিক নয়, কিন্তু তা গোপনে কেন হচ্ছে—এই প্রশ্ন জনগণের। ইসলামী আন্দোলন বাংলাদেশ একা নয় উল্লেখ করে তিনি বলেন, আমাদের সঙ্গে আল্লাহ আছেন, উলামায়ে কেরাম আছেন এবং দেশের জনগণ আছেন।
ইসলামের নীতি ও আদর্শে অবিচল থাকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই আদর্শ অনুসরণ করলেই দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি নিশ্চিত হয়। তিনি অভিযোগ করেন, জামায়াত সমঝোতার মাধ্যমে ক্ষমতায় গিয়ে প্রচলিত ব্যবস্থার মধ্যেই দেশ পরিচালনা করতে চেয়েছে, যা ইসলামী আন্দোলনকে ভিন্ন ও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
চরমোনাই পীর আরও বলেন, বাংলার জমিনে ইসলাম ও মানবতার মর্যাদা রক্ষার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীক নিয়ে এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। ইসলামী আন্দোলনই দেশকে পরিবর্তন করে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম।
নরসিংদী সদর আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও জেলা শাখার সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় জেলার বিভিন্ন আসনের মনোনীত প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..