রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

টাঙ্গাইলের বাসাইলে কামলা সেজে লুট, বৃদ্ধ- বৃদ্ধার মর’দেহ উদ্ধার

মো:মিজানুর রহমান জেলা প্রতিনিধি টাঙ্গাইল
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
লক্ষীপুরের এক ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাদের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার গোসাখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গোসাখালি গ্রামের বাসিন্দা ঠান্ডু মিয়া (৭৫) ও তাঁর স্ত্রী রিজিয়া বেগম (৭০)। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

পুলিশ জানায়, ঘটনার রাতে উত্তরাঞ্চল থেকে আসা কয়েকজন শ্রমিক ওই বাড়িতে কাজ করার সুবাদে অবস্থান করছিলেন। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, “রাতে ঠান্ডু মিয়ার পেটব্যথা অনুভূত হলে শ্রমিকরা তাদের সঙ্গে থাকা ওষুধ খেতে দেন। পরে সকালে দম্পতিকে ঘুম থেকে না উঠতে দেখে স্থানীয়রা ডাকাডাকি করেন। একপর্যায়ে ঘরে ঢুকে তাদের নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘরের আসবাবপত্র এলোমেলো ছিল।”

তিনি আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

রাতে ওই বাড়িতে অবস্থানরত শ্রমিকদের দেয়া বিষাক্ত ঔষধ খেয়ে বাড়িওয়ালা দু’জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। লুট করার এই অভিনব কৌশলে দু’জনের মৃত্যু হওয়ায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।এলাকাবাসীদের মনে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে।

এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে বলে বাসাইল থানা সূত্রে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..