রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ভোলায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাউথইস্ট ব্যাংক

মো: সবুজ হোসেন ভোলা সদর প্রতিনিধ :
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
Oplus_16908288

ভোলায় সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর সহযোগিতায় অতিদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকেলে ভোলায় জিজেইউএস-এর প্রধান কার্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন সাউথইস্ট ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বরিশাল মো. জিয়াউর রহমান এবং জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
এ সময় উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার গাজী জসিম উদ্দীন, জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. মোস্তফা কামাল, পরিচালক (প্রশিক্ষণ ও মনিটরিং) মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. হুমায়ুন কবির চৌধুরীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
শীত মৌসুমে হতদরিদ্র মানুষের কষ্ট লাঘব ও মানবিক সহায়তার অংশ হিসেবে প্রায় ৫০টি কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে স্থানীয় সুবিধাভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..