রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

খোকসায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

জাহাঙ্গার আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন,শহীদদের স্মরণে স্মৃতিসৌধ অর্জন এ পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা। জাতির শান্তি কামনায় ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩০ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে খোকসা উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রথমে মুক্তিযুদ্ধ স্তম্ভ অর্জনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯ টায় খোকসা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান, আরও উপস্থিত ছিলেন খোকসা থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন , কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সোহেল রানা, আরো বিভিন্ন দপ্তরের প্রধান গন, খোকসা থানা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক, সহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় দেশের জন্য আত্ম উৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের বিশেষ অবদানের কথা স্মরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..