রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সিলেটে বাস তল্লাশি করে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ একজন আটক

ফারজানা আক্তার স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সিলেটের জৈন্তাপুরে পর্যটকবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ একজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর মডেল থানার সম্মুখে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় পর্যটকবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কম্বল উদ্ধার করা হয়।

চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-১৯৭৭) তল্লাশি করে ৬৫ পিস ভারতীয় কম্বল উদ্ধারসহ একজনকে আটক করেন।

আটক ব্যক্তি হলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দা ইউনিয়নের কুমারটেক গ্রামের ফারুক ভূঁইয়ার ছেলে সজীব ভূঁইয়া (২৩)।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে পর্যটকবাহী বাস তল্লাশি করে কম্বলসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হচ্ছে এবং শনিবার (১৪ ডিসেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..