রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সেনা অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার।

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর কলপাড়া গ্রামে ভোররাতে পরিচালিত বিশেষ অভিযানে তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান এবং গুলি উদ্ধার করেছে কুষ্টিয়া সেনা ক্যাম্পের একটি টিম।

অদ্য ০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার ভোর আনুমানিক ০৪ টা ০৫ মিনিটে ক্যাপ্টেন মোঃ মেহেদী হাসান-এর নেতৃত্বে সেনা সদস্যরা গ্রামটির বাসিন্দা মোঃ আসাদুজ্জামান (২৩), পিতাঃ মৃত আশরাফ শেখ, এর বসতবাড়ির রান্নাঘরের উত্তর পাশে পাটকাঠির গাদার ভেতরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করেন।

উদ্ধার করা অস্ত্রসমূহের মধ্যে ৩ টি সচল দেশীয় লোহার তৈরি একনলা ওয়ান শুটারগান (LG) ২ রাউন্ড তাজা গুলি ১ রাউন্ড পিস্তলের গুলির খোসা

সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

খোকসা থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..