রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

হাটহাজারী কনের বিয়ের আয়োজন করায় ২০ হাজার টাকা জরিমানা।

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
বিয়ের প্রস্তুতি নিচ্ছে,বর ও কনে পক্ষের দুপুরের খাবার ব্যবস্থা চলছে। প্রকাশ্যে নয় বাড়ীর ছাঁদের উপরে গোপনে।করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সারা দেশে সরকারের ঘোষিত লকডাউন চলছে।
তারই ধারাবাহিকতায় হাটহাজারী উপজেলাতেও চলছে কঠোর লকডাউন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যুগীরহাট সংলগ্ন শমছু পুকুরপাড় আব্দুল গফুর সওদাগর বাড়িতে সরকারি বিধিনিষেধ অমান্য করে বাসার ছাঁদে প্যান্ডেল তৈরি করে বিয়ের আয়োজন করে। গোপন সংবাদ পেয়ে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লকডাউনে বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় ২০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (৮জুলাই) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্লাহ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বৃহস্পতিবার দুপুরে চিকনদন্ডী ইউনিয়নের যুগীরহাট এলাকার আব্দুল গফুর সওদাগর বাড়িতে বিয়ে উপলক্ষে বরযাত্রীসহ ১০০ জনের বেশি লোকের খাবার রান্না হয়েছে দেখা যায়।
বরযাত্রী আসার পূর্বেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে মেয়েপক্ষকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং লোকজনের জমায়েত বন্ধ করাসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..