রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মোহনগঞ্জে ৫টি দোকান আগুন, প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে বিরামপুর বাজারে তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আজ শুত্রবার (১৪ নভেম্বর) সন্ধা ৬টার দিকে উপজেলার ১নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বিরামপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এর মধ্যে রয়েছে তেল-গ্যাস সিলিন্ডার, মুদি ও কাপড়ের দোকান।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিকরা হলেন- শাহীন মিয়া, মো. বাবলু মিয়া,শহীদ, হৃদয়,মোঃ রিপন মিয়া।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সূত্র, ঘটনার সময় বাজারের ব্যবসায়ী শাহীন মিয়া তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লাগে। এর মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

১নং ওয়ার্ডের ইউপি সদস্য আলীনূর মিয়া বলেন, ডিজেলের ড্রাম থেকে আগুনের সূত্রপাত। ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ভাষ্যমতে আগুনে মালামালসহ দোকানগুলো পুড়ে গিয়ে প্রায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মোহনগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ও বারহাট্টা উপজেলার ফায়ার সার্ভিসের ১টি সব মিলিয়ে ৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ৫টি দোকান আগুনে পুড়ে গেছে। প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..