রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ৩’শ অসহায় ও দরিদ্র রোগী

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী লোহাগড়া ক্লাব হলরুমে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী লোহাগড়া ক্লাবের উদ্যোগে এবং লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট–৩১৫এ৩ এর সহযোগিতায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। কর্মসূচির আওতায় রোগীদের চোখ পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন লোহাগড়া ক্লাবের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো: কামরুজ্জামান কচি।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ও যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্লাব সদস্য লায়ন শেখ মাফুজুর রহমান জুয়েল, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, ব্যবসায়ী রুবেল মাহমুদ, হিসাব রক্ষক কর্মকর্তা বদরুজ্জামান কদর, এবং ইঞ্জিনিয়ার তাইবুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় তিন শতাধিক রোগীর চোখ পরীক্ষা, বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া ২৭ জন রোগীকে ঢাকার লায়ন চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমে
স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..