রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নরসিংদীর পাঁচদোনা টু ডাংগা রোডে পুলিশের পোশাক পরে দস্যুতা গ্রেপ্তার ৩ ।

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নরসিংদীর মাধবদীতে পুলিশের পোশাক পরে সংঘটিত দস্যুতার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) ভোর রাতে মাধবদী থানাধীন পাঁচদোনা টু ডাঙ্গা রোডের আমদিয়া বাজার সংলগ্ন টাওয়ারদি ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর রাতে একদল দুর্বৃত্ত পুলিশ সদস্য পরিচয়ে টাওয়া দি ব্রিজ এলাকায় দস্যুতা সংঘটিত করে। খবর পেয়ে মাধবদী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলামের নির্দেশে এসআই মো: আল আমিন ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল আভিযানিক টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন
মো: আরিফুল ইসলাম আরিফ (৩৩),আলমগীর হোসেন (৩২) ও মো: শামীম (৩৬)।

গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৩টি চাকু, দুইটি পুলিশের রিফলেক্টিং ভেস্ট, দুইটি মোবাইল ফোন, দস্যুতায় ব্যবহৃত ১টি সিএনজি এবং লুট করা ১,২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে।

মাধবদী থানা অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম বলেন,“এটি ছিল পরিকল্পিত দস্যুতার চেষ্টা। দ্রুত অভিযান পরিচালনা করে দস্যুদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, পুলিশের দ্রুত পদক্ষেপে এলাকায় আতঙ্কের পরিবর্তে স্বস্তি ফিরে এসেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..