রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

বিশেষ প্রতিনিদি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়া যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, বারবার এমন হৃদয়বিদারক দুর্ঘটনা অনেক দুঃখ এবং প্রশ্ন রেখে যায়। আমাদের অবশ্যই কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে নিয়ম মেনে কর্মস্থল পরিচালনার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। যেন এভাবে দুর্ঘটনায় আর কারও মৃত্যু না হয়।

তারেক রহমান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এবং স্বচ্ছ পদক্ষেপের মাধ্যমে তদন্ত করতে হবে এবং অভিযুক্তদের চিহ্নিত করতে হবে। হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..