রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

টিভির লাইসেন্স পেলেন এনসিপি ও নাগরিক কমিটির ২ নেতা

বিশেষ প্রতিনিদি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের সময় তথ্য মন্ত্রণালয় নতুন দুই টিভি চ্যানেলকে অনুমোদন দিয়েছে। ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে এই চ্যানেল দুটির লাইসেন্স দেওয়া হয়েছে।

নেক্সট টিভির জন্য লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন।

তিনি ২০২৪ সালে জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে যোগ দেন। আগে তিনি একটি ইংরেজি দৈনিকের স্টাফ রিপোর্টার ছিলেন।

লাইভ টিভির লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান নামের অন্য একজন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেছেন। ছাত্রজীবনে তিনি একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদক ছিলেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য হলেও পরে এনসিপিতে যোগ দেননি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, নতুন চ্যানেলের অনুমোদন আগের প্রথা অনুযায়ী দেওয়া হয়েছে।

বর্তমানে দেশে অনুমোদিত ৫০টি বেসরকারি টিভি চ্যানেল রয়েছে, যার মধ্যে ৩৬টি পূর্ণ সম্প্রচারে আছে। ১৪টি সম্প্রচারের অপেক্ষায় এবং ১৫টি আইপি টিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) রয়েছে।

বেসরকারি টিভি চ্যানেলের লাইসেন্সের জন্য জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠান সংক্রান্ত নথি, ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, ব্যাংক সলভেন্সি সনদ, প্রকল্প প্রস্তাব এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পের অঙ্গীকারনামা জমা দিতে হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে লাইসেন্স দেওয়া হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..