রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মোহনগঞ্জে সেতুর নিচে মিলল ষাটোর্ধ বৃদ্ধের লাশ উদ্ধার

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে সেতুর নিচে থেকে আব্দুল কদ্দুছ মিয়া (৬২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে একটি সেতুর নিচ থেকে তাঁরা লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আব্দুল কদ্দুছ শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ির কাছে নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল কদ্দুছ উপজেলার হরিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

৩নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম চৌধুরী জহর জানান, আব্দুল কুদ্দুছ শ্বাসকষ্ট রোগ নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি ছিল। পরবর্তীতে হাসপাতালে গিয়ে তাকে খুঁজে পায়নি পরিবারের লোকজন। আজ সকালবেলা বাড়ির পাশে হরিপুর সেতুর নিচে তাঁর লাশ পাওয়া গেছে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন আব্দুল কুদ্দুছ। গতকাল সন্ধ্যায় ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেন। বাড়ির পাশে থাকা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেছেন। ধারণা করা হচ্ছে – শ্বাসকষ্ট নিয়ে নদী পার হতে গিয়ে হয়ে হয়তো ডুবে গিয়েছেন।

তিনি বলেন, লাশ উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..