রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বিরল রেকর্ডও গড়লেন মেসি, ইকুয়েডরের বিরুদ্ধে

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

রোববার ভোরে ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে আর্জেন্টিনা সমর্থকরা টিভির সামনে বসেছিলে প্রিয় দলের খেলা দেখার জন্য। সেমিতে ওঠার লড়াই ছিল ইকুয়েডরের বিপক্ষে।

৯০ মিনিটের ম্যাচে দুর্দান্ত খেললেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। খেলা শেষে আর্জেন্টিনার স্কোর ৩-০। তিনটি গোলেই মেসির অবদান। দুটিতে সরাসরি অ্যাসিস্ট করেছেন। শেষ মুহূর্তে অবিশ্বাস্য এক ফ্রি কিক থেকে তৃতীয় গোল করেন মেসি। ম্যাচের সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

একইসঙ্গে তিন গোলে অবদান রেখে বিরল একটি রেকর্ড গড়ে ফেলেন আর্জেন্টাইন অধিনায়ক। বড় টুর্নামেন্টের নকআউটে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড গড়ে ফেলেন তিনি। বিশ্বকাপ এবং কোপা আমেরিকা মিলিয়ে মোট ২০টি গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি।

চলতি কোপা আমেরিকায় এখনও পর্যন্ত মোট চারটি গোল করেছেন মেসি এবং চারটিতে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপ এবং কোপা আমেরিকা মিলিয়ে নকআউটে মোট ৫টি গোল করেছেন মেসি। ১৫টিতে করেছেন অ্যাসিস্ট।

ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার আগে বড় টুর্নামেন্টের নকআউটে মোট ১৭টি কর গোলে অবদান রেখে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর সঙ্গে সমতায় ছিলেন মেসি।

ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ৩ গোলেই সরাসরি অবদান রাখলেন মেসি। একেটি নিজে করলেন, দুটি করালেন। এ তিনটি নিয়ে নকআউটে মোট ২০টি গোল অবদান রাখার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। দ্বিতীয় স্থানে রোনালদো নকআউটে গোল করেছেন ১৩টি, অ্যাসিস্ট করেছেন ৪টি।

তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের আন্তোনিও গ্রিজম্যান। মোট ১৩ গোলে অবদান রয়েছে তার। ৮টি নিজে করেছেন, ৫টি করেছেন অ্যাসিস্ট। জার্মানির মিরোস্লাভ ক্লোসা করেন ১১ গোল। ৮টি গোল করেছেন তিনি, ৩টি করেছেন অ্যাসিস্ট। পাঁচ নম্বরে রয়েছেন পেলে। ৯টি গোলে অবদান রাখেন তিনি। ৭টি গোল করেন এবং ২টিতে করেছেন অ্যাসিস্ট।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..