শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

যৌথবাহিনীর অভিযানে ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ জুলাই যোদ্ধা আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ফেন্সিডিল ও নগদ অর্থসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা সেলিম রেজা (২৫) আটক হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার শিবগঞ্জ জামালপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী।

বিষয়টি মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান। সেলিম রেজা মহেশপুর গ্রামের খুরশেদ আলীর ছেলে।

ওসি সরোয়ারে আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেলিম রেজার কাছ থেকে ২১ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ও ৪২ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

একজন মাদক ব্যবসায়ী কীভাবে তালিকাভুক্ত জুলাই যোদ্ধা হতে পারেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..