রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

স্বামী কে বেঁধে রেখে তার সামনে স্ত্রীকে গণধর্ষণ আটক -৫

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

কুষ্টিয়ার ভেড়ামারায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গূহবধূ। স্বামীর সামনে চারজন মিলে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত ৫ জনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ।

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গণধর্ষণের শিকার ওই গৃহবধূ একটি হোটেলে কাজ করতেন। কয়েকদিন আগে তাকে কাজ থেকে বাদ দেয় হোটেল মালিক। পাওনা টাকা আনতে মোছাঃ আরিফা তার স্বামী সোহেল এর সাথে ভ্যানযোগে ওই হোটেলে যাচ্ছিলেন ভুক্তভোগী। রাত সাড়ে ১০টার দিকে মসলেমপুর এলাকায় পৌঁছালে তাদের ভ্যানের গতিরোধ করে কয়েক যুবক। এ সময় স্বামী-স্ত্রীকে টেনেহিঁচড়ে একটি লিচু বাগানে নিয়ে যায় তারা। সেখানে স্বামীকে আটকে রেখে একে একে চারজন তার স্ত্রীকে ধর্ষণ করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্বামী-স্ত্রী সরাসরি ভেড়ামারা থানায় চলে আসেন।

ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পরপর অভিযান চালিয়ে ৫ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আসামী ১কালু প্রামানিক, (৪৫) পিতা মৃত মোজাম্মেল প্রামানিক সাং মসলেম পুর ২ মুর্শিদ শেখ, (৪৫) পিতা মোজাম্মেল শেখ সাং ষোলদাগ ৩ টিটু মন্ডল, (৪২) পিতা মৃত একসেদ মন্ডল ৪ এজাজুল, (৪২) পিতা নবীর মন্ডল সাং ষোলদাগ এবং ভ্যান চালক ৫ রুবেল আলী, (২৪) পিতা মৃত হাবিবুল সরদ্দার সাং ষোলদাগ সর্বথানা ভেড়ামারা তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..