রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

খোকসায় বিয়ের আগের দিন কনের বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

কুষ্টিয়ার খোকসায় বিয়ের আগের দিন কনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় ডাকাতদল।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিধান রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।

কনের বাবা বিধান রায়ের দাবি, নগদ টাকাসহ ৩ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, রোববার (২০ জুলাই) ছিল বিধান রায়ের মেয়ের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে প্রস্তুতি চলছিল। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ৮ থেকে ১০ জন মুখোশধারী বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা বিয়েতে আসা আত্মীয়স্বজনের স্বর্ণালংকার তিনটা মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে চলে যায়।

বিধান রায় বলেন, বাড়ির সবাই ঘুমিয়ে পড়লেও তিনি বাইরেই ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে অজ্ঞাত মুখোশধারীরা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে প্রথমে তাকে জিম্মি করে। এরপর পরিবারের অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বিয়েতে আসা আত্মীয়দের কাছ থেকে প্রায় ১.৩ ভরি স্বর্ণালংকার, ৩ ভরি রুপা এবং নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়।

এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..