রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কুমিল্লা মুরাদনগরে নবম শ্রেণির ছাত্রী ধর্ষণ, গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউপি’র রহিমপুর গ্রামে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে কিশোরীর পিতা। কিশোরী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ধর্ষক রুবেল হোসেন(৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। সে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমাইড়া ইউনিয়নের অষ্টমাত্রাই গ্রামের আব্দুল জলিলের ছেলে রুবেল হুসেন।

ওই কিশোরীর পিতার দায়ের করা মামলার এজাহার থেকে জানা গেছে, ধর্ষণ মামলার বাদী (আনোয়ার হোসেন) ও আসামি রুবেল হোসেন পাশাপাশি বাড়িতে বসবাস করেন। উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের রহিমপুর গ্রামের দরিদ্র অটোরিকশা চালকের মেয়েকে মঙ্গলবার রাতে রহিমপুর গ্রামের হাজী আব্দুর রশিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল জলিলের ছেলে রুবেল হোসেন(৩০) বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে তারই ভাড়া করা ঘরের ভেতরে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে।

ঘটনার সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এ ঘটনায় ধর্ষণের অভিযোগে ওই কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনাস্থল থেকে অভিযুক্ত আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাঁকে কারাগারে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..