রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

যুক্তরাষ্ট্র অক্সিজেন ও জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করলো

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

বাংলাদেশকে করোনাভাইরাস মোকাবিলায় সহায়তা করতে অক্সিজেন ও জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে এ সহায়তা হস্তান্তর করেছে।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

যুক্তরাষ্ট্রের দেওয়া এবারের অনুদানের আর্থিক মূল্য প্রায় ৩ মিলিয়ন মার্কিন ডলার এবং এর অন্তর্ভুক্ত রয়েছে স্বাস্থ্য সেবাদানকারী পেশাজীবী ও অন্যান্য সম্মুখসারির কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), করোনা পরীক্ষা কার্যক্রম সম্প্রসারণের জন্য পরীক্ষাগারের যন্ত্রপাতি এবং করোনা রোগীদের সময়মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ। বাংলাদেশ সরকার এই চিকিৎসা সরঞ্জাম ও ওষুধগুলো দেশের সীমান্ত এলাকাগুলোতে বিতরণ করবে, যেখানে সাম্প্রতিককালে করোনা সংক্রমণের ঘটনা বেড়ে যাওয়ায় এ ধরনের চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের চাহিদা বেড়েছে।

 

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, বর্তমানে করোনা চিকিত্সা সরবরাহ ও ওষুধের হস্তান্তর এই সঙ্কট একসঙ্গে কাটিয়ে উঠার ক্ষেত্রে আমাদের সফল ও অনন্য অংশীদারিত্বের দৃষ্টান্তগুলোর অন্যতম।

এবারের এই অনুদান বাংলাদেশে মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা ও নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার সঙ্গে যুক্ত হলো। যুক্তরাষ্ট্র মহামারি প্রাদুর্ভাবের শুরু থেকে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে এবং ২০২০ সালের মার্চ মাস থেকে মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রতিরোধ ও সাড়ামূলক কার্যক্রমকে জোরদার করতে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ও স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে ৮৪ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান সহায়তা দিয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..