রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাংলাদেশ দল রওয়ানা হলো জিম্বাবুয়ের উদ্দেশে

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

জিম্বাবুয়ের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ ভোর ৪টায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে হারারের উদ্দেশ্যে আকাশে উড়লো টাইগার ক্রিকেটাররা। জিম্বাবুয়েতে এক টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।

হারারে যাওয়ার আগে কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি করবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেখানে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে নব নিযুক্ত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের। নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের দক্ষিণ আফ্রিকা থেকে জিম্বাবুয়ে এসে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি হারারেতে এসে দলের সঙ্গে যোগ দেবেন।

৭ জুলাই জিম্বাবুয়ের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ১৬ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে বাংলাদেশ খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। ২৭ জুলাই শেষ হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..