শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা কবরস্থানকে শ্মশান দাবির প্রতিবাদে লোহাগাড়ায় সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ ঐতিহ্য ও সংস্কৃতির আবহে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত থানায় জেলা পুলিশের বিশেষ মহড়া; নেতৃত্বে পুলিশ সুপার

রাজশাহীর করোনা ওয়ার্ড – সর্বোচ্চ মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গেলে ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ২৫ জনের মধ্যে ৯ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১৬ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, ৫ জন চাঁপাইনবাবগঞ্জের ও নাটোরের ৫, নওগাঁ ২ ও চুয়াডাঙ্গার ১ জন করে। এ নিয়ে চলতি মাসের ২৯ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৪৩ জন।

রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৫৯ জন। রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..