বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত

লোহাগড়ায় বিধবা নারীকে ধর্ষণ, মামলা দায়ের

শরিফুজ্জামান :
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় ঘরের দরজা ভেঙে এক বিধবা নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগ উঠেছে জহির শেখ (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় মামলা দায়ের করা হলেও অভিযুক্ত আসামি জহিরকে গ্রেফতার করতে পারে নাই পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) রাতে লোহাগড়া থানায় ধর্ষণ মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।

এর আগে গত সোমবার (১৬ জুন) দিবাগত রাতে লোহাগড়া উপজেলায় এই ঘটনা ঘটেছে।

অভিযুক্ত জহির শেখ উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া মধ্যপাড়া গ্রামের টুলু শেখের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত জহির শেখ নামে এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে ওই বিধবা নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি গত সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই নারীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন।

এরপর স্থানীয় লোকজন ঘটনাটি জানলে সালিশ ও মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে ঘটনাটি পুরো এলাকায় জানাজানি হলে পরবর্তীতে ভুক্তভোগী ওই বিধবা নারী মঙ্গলবার রাতে লোহাগড়া থানায় জহির শেখকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। তবে এ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এক বিধবা নারী থানায় জহির শেখ নামে একজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..