রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রায়পুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান খাঁন রায়পুর উপজেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

রায়পুর আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসেন নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল করিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার হারুন রশিদ, সেক্রেটারি অ্যাডভোকেট আবুল কালাম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ ও প্রায় এক হাজার ঊর্ধ্ব কর্মী বাহিনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..