রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গলাচিপায় বিচারক সংকট: হাজারো বিচারপ্রার্থীর চরম দুর্ভোগ, আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা

অর্নব নারায়ন ভুইয়া, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দীর্ঘ ছয় মাস ধরে বিচারক নিয়োগ স্থগিত থাকায় বিচারপ্রার্থী সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার ১৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভার হাজার হাজার মানুষ বিচারকার্য ব্যাহত হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ।
ক্ষতিগ্রস্তরা জানান, বিচারক না থাকায় আদালতে নিয়মিত মামলার কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। এর ফলে, জমিজমা সংক্রান্ত বিরোধ, পারিবারিক কলহ, চুরি, মারামারি সহ বিভিন্ন প্রকার মামলার বাদী ও বিবাদীরা প্রতিদিন আদালতে এসে ফিরে যাচ্ছেন। এতে একদিকে যেমন বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে, তেমনি অন্যদিকে ন্যায়বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে স্থানীয় আইনজীবী সমিতির একাধিক সদস্য গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বিচারক না থাকায় বিচারপ্রার্থীরা চরম হতাশ। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আইনি ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস কমে যাবে। তারা জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিচার বিভাগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিচারক নিয়োগের জোর দাবি জানান।
এই অচলাবস্থা অব্যাহত থাকলে ভুক্তভোগী সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে এবং এলাকায় আইনি শূন্যতা তৈরি হয়ে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। অতিসত্বর এই সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া জরুরি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..