সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ভ্যান চালক আটক

শরিফুজ্জামান,
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জসিম মোল্যা (২৮) নামে এক ভ্যান চালকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। সে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের বাবুল মোল্যার ছেলে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জসিম মোল্যা ভ্যান চালিয়ে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাকা গ্রামে যায়।
পরে ঐ গ্রামের একটি বাড়িতে পানি খাওয়ার উদ্দেশ্যে গিয়ে ১৩ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই কিশোরীর মা পাশের বাড়ি থেকে এসে দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে জানালে ভ্যান চালক জসিমকে হাতেনাতে ধরে লোহাগড়া থানা পুলিশকে খরব দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত ভ্যান চালককে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে জসিম মোল্যা নামের এক ভ্যানচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..