রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় নাশকতার মামলায় ঠিকাদার মিন্টু গ্রেফতার

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নড়াইলের লোহাগড়ায় নাশকতার মামলার আসামী ঠিকাদার মিন্টু মোল্যাকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মিন্টু আওয়ামী লীগের শাসনামলে নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে ব্যাপক অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে মামলার আসামি মোঃ মিন্টু মোল্যাকে (৪২) লোহাগড়া পৌর ভবন থেকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মিন্টু উপজেলার কাশীপুর ইউনিয়নের এড়েন্দা গ্রামের তবিবর মোল্যার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগষ্ট লোহাগড়া উপজেলা গেট সংলগ্ন এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের শ্রমিক দলের নেতা জাহিদুল আলম ঝুনু বাদী হয়ে গত ১৩ নভেম্বর মোট ১৩৫ জনের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করেন। মামলা নং ১৫/২৬৭। এ মামলার ১৩৪ নং আসামী ঠিকাদার মিন্টু।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..