রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ছামিয়া আক্তার সুরভী uk
  • আপলোডের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাজ্যের গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউকে লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে।

২১ ফেব্রুয়ারি বিকেলে হালকা বৃষ্টির মাঝেও ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে শহীদ মিনারে যান। এ সময় তাঁদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় অমর একুশের কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি”, যা উপস্থিত সকলকে আবেগে আপ্লুত করে তোলে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র আহ্বায়ক শাকির হোসাইন, যুগ্ম আহ্বায়ক মাহবুবা জেবিন, এবং ক্লাবের সদস্যবৃন্দ—তৌহিদুল করীম মুজাহিদ, মীরা বড়ুয়া, জাহাঙ্গীর হোসেন, মাহবুব তোহা, মারুফ আহমদ, শরীফ উদ্দিন তনু মিয়া, ছামিয়া আক্তার সুরভী, এবং আনোয়ার হোসেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বাংলাদেশের প্রশাসনে সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার চর্চা ও গুরুত্ব বাড়ানোর আহ্বান জানান।

বাংলাদেশ প্রেসক্লাব ইউকে এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশের ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ও সচেতনতা জাগিয়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..