রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামুল্যে বোরো ধানের বীজ বিতরণ

লিটন রেজা, স্টাফ রিপোর্টার :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা  ১২ টার দিকে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলার ৫ হাজার ৫০০ জন কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রীড জাতের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা  মোঃ রোকনউজ্জামানের সভাপতিত্বে ও  উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিবিড় কুমার সাহা।
এসময় লোহাগড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রবীর কুমার সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রবীর কুমার দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ সাবিহা নাসরিন,  সাংবাদিকসহ উপকারভোগী
কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা (অঃদাঃ) মোঃ রোকনউজ্জামান বলেন, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫ হাজার ৫০০ জন কৃষকের  মধ্যে জনপ্রতি এক বিঘা জমির জন্য ২ কেজি বোরো ধানের হাইব্রীড জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় শীতকালীন শাক-সবজি চাষের লক্ষ্যে বিনামূল্যে বীজ, সার সরবরাহ ও নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্ধোধন করা হয়েছে।  মোট ৪৭০ জন কৃষককে এ সহায়তা  দেওয়া হবে বলে তিনি জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..