রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মো:আমিনুল ইসলাম রকি /লালমনিরহাট
  • আপলোডের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
বীর শহীদ আবু সাঈদকে সন্ত্রা’সী বলে আখ্যা, এবং ছাত্র-জনতার গনঅভ্যুত্থান কে কটুক্তি করা লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম (উর্মি) কে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবিতে-বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,লালমনিরহাট।
আজ সোমবার বিকালে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক এস আই শাহিন,লালমনিরহাটের ছাত্র প্রতিনিধি হামিদুর রহমান,আজমাউল হক খন্দকার,মো:নাঈম ও আহনাফ।
বক্তব্য সমন্বয়ক ও ছাত প্রতিনিধিরা বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাপসী তাবাসসুম উর্মি বিভিন্ন ভাবে ছাত্রজনতার আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টায় নিমজ্জিত ছিলেন।বীর শহীদ আবু সাঈদকে নিয়ে মন্তব্য করা ও ড.ইউনুসকে নিয়ে মন্তব্য করায় উর্মির বহিস্কারের দাবী জানিয়েছে তারা।
যদি দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তবে এরপরে আর ও কঠোর কর্মসূচী দিবে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেও জানান তারা।
এর আগে গতকাল রবিবার তাবাসসুম উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..