রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় দূর্বৃত্তদের ছোড়া গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৩ জন গুলিবিদ্ধ

শরিফুজ্জামান,
  • আপলোডের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

 নড়াইলের লোহাগড়া উপজেলায় দূর্বৃত্তদের ছোড়া গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদকসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে সোহাগ শিকদারকে (৩৪) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যা আনুমানিক
সাড়ে ৭ টার দিকে উপজেলার কামঠানা-মোচড়া  এলাকার রেল ব্রীজের নিকট এই গোলাগুলির ঘটনা ঘটে।
এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা গেছে, রবিবার  বিকালে কালনা-যশোর মহাসড়কের আলা মুন্সীর মোড়ে স্হানীয় বিএনপির অফিস উদ্বোধন শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা চা পান করার জন্য মোটরসাইকেলযোগে লোহাগড়ার কাউড়িখোলার দিকে যাচ্ছিল। নেতা-কর্মীরা কামঠানা-মোচড়ার মধ্যবর্তী রেল ব্রীজের নিকট পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাথাড়ী গুলি ছুড়লে  বিএনপির তিনজন নেতা-কর্মী গুরুতর আহত হয়।
আহতরা হলেন, করফা গ্রামের মিজান শিকদারের ছেলে বিজিবি সদস্য সোহাগ সিকদার (৩২), সোবহান শিকদারের ছেলে ও লোহাগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিথুন শিকদার (৩২) ও ওবায়দুর রহমান  শিকদারের ছেলে ও লোহাগড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিওন শিকদার (২৫)।
ঘটনার পর স্হানীয়রা আহতদেরকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরমধ্যে গুরুতর আহত বিজিবি সদস্য সোহাগ শিকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  অপর আহত দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায়  ঘটনাস্হল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ওই এলাকায় কোন গুলির ঘটনা ঘটে নাই। তবে মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..