সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফেরার পথ খুললে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের দাবি গুজব মোল্লাহাটে ৮৫ বছরের বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য নয়: জামায়াত আমির নরসিংদীতে রিকের আইএসআইজিওপি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০

বাগেরহাটে রিকসা চালক বাশার খু*ন

রাকিবুল ইসলাম সুমন জেলা প্রতিনিধি বাগেরহাট
  • আপলোডের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪

বাগেরহাট পৌর শহরের নাগেরবাজার এলাকায় মোঃ বাশার (২২) নামের এক রিকসা চালক খুন হয়েছে। রবিবার (৯জুন) সকালে নাগের বাজার মন্দির রোড থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ বাশারের মৃতদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। রিকসা চালক বাশার শহরের নাগের বাজার এলাকার আঃ আজিজের ছেলে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও পর্যন্ত উদঘাটন হয়নি। নাগের বাজার ও পুরাতন রেল স্টেশন এলাকাবাসী জানায়,রবিবার সকালে মন্দিরের রোডে বাশারের রক্তাক্ত মৃত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করে। শনিবার দিবাগত গভীর রাতে রিকসা চালক বাশারের মাথায় আঘাত করে হত্যা করা হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয় বাগেরহাট মডেল থানার ওসি সাইদুর রহমান জানান,খবর পেয়ে আমরা রিকসা চালক বাশারের লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তার মাথার পিছনের দিকে থেতলানো অবস্থায় পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে রাতের আধারে পিছন থেকে বাশারের মাথায় আঘাত করা হযেছে।বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানান থানার ওসি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..