সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

সাভারে তিনশত পিছ ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

সাভার প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪

সাভারে ইয়াবাসহ যুবলীগ নেতা আব্দুল হামিদকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উওর গোয়েন্দা পুলিশ (ডিবি) । এসময় শীর্ষ মাদক ব্যবসায়ী স্বপনকে গ্রেফতার করতে না পারলেও তার স্ত্রী পপি আক্তারকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে বিরুলিয়ার খনিজনগর এলাকায় স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতার আব্দুল হামিদ বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ।পুলিশ ও স্থানিয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার খনিজনগর এলাকায় স্বপনের বাড়িতে অভিযান চালানো হয় । এসময় সেখানে থাকা যুবলীগ নেতাকে পাওয়া যায় । পরে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার কর করা হয়। বিরুলিয়া ইউনিয়নের একাধিক স্থানীয়রা বলেন, সাভার পৌর এলাকাক শীর্ষ মাদক ব্যবসায়ী স্বপন । পরে পৌর এলাকা থেকে চলে এসে খনিজনগর এলাকায় যুবলীগ নেতার ছত্র ছায়ায় তার মাদক ব্যবসা পরিচালনা করে আসছে । এছাড়াও ওই যুবলীগ নেতা বেশ কিছু দিন ঝুট ব্যবসা দখলের জন্য গুলি ছুড়ে । এমনকি অবৈধ অস্ত্র নিয়ে মহড়াও দিতে দেখা গেছে তাকে । এছাড়াও ২০১৫ সালে অস্ত্রসহ এই যুবলীগ নেতা র্যাবের হাতে গ্রেফতার হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ওসি রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বপনের স্ত্রী ও যুবলীগ নেতা হামিদকে গ্রেফতার করা হয় । তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি ।এ ব্যাপারে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জি এস মিজান বলেন, মাদকসহ গ্রেফতার সরাসরি রাষ্ট্রবিরোধী কাজ । এছাড়াও তিনি বিষয়টি খোজ নিয়ে তার বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান তিনি ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..