সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

সাভারে তেলবাহি ট্যাংকার বি*ষ্ফোরণ, নি*হত দুই

আকতার হোসেন, সাভার প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
সাভারে তেলবাহি ট্যাংকার বিষ্ফোরণে দুই জন নিহত হয়েছে এবং অগ্নিদগ্ধসহ আহত হয়েছে অন্তত দশ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতাল সহ শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত মঙ্গলবার (০২ রা এপ্রিল ) ভোর পাঁচ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোড়পুল এলাকায় এঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়,ঢাকা আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় পাথর দিয়ে ইউটার্ন করছিলেন সড়ক বিভাগ। ভোরে একটি তেলবাহি ট্যাংকার গাবতলী থেকে সাভারের দিকে যাওয়ার সময় জোড়পুল এলাকায় পৌছলে ইউটার্নের পাথরে লেগে তেলবাহি ট্যাংকারটি উল্টে গিয়ে ভয়াবহ আগুন ধরে। এসময় মুহুতের মধ্যে তেলবাহি ট্যাংকারের পাশ দিয়ে যাওয়ার সময় আরও পাঁচটি গাড়িতে ভয়াবহ আগুন লাগে। এসময় আগুনে পুড়ে আরও ছয়টি গাড়ি ছাই হয়ে যায়। এছাড়া আগুনে পুড়ে দুই জন নিহত হয়। এছাড়াও আগুনে আরও তিনজন দগ্ধসহ আহত হয় অন্তত দশ জন। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ও নিহত দুই জনের লাশ উদ্ধার করে। এঘটনায় ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ ছিল। মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। নিহত দুই জনের মধ্যে এক জনের নাম ইকবাল অন্য জনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।এবিষয়ে সাভার মডেল থানার ওসি জামান বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..