সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-সস্ত্র সহ তিন জন ডাকাত গ্রেফতার

আকতার হোসেন , সাভার ( ঢাকা ) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ) শুভ মন্ডল এর একটি চৌকষ টিম  ০৮/০২/২৪ ইং তারিখ  ০০.৪৫ ঘটিকায়  আশুলিয়া থানাধীন কুটুরিয়া এলাকা হতে আসামী ১। মোঃ মাসুম (২৮), পিতা-মোঃ বাচ্চু সরদার, সাং-বানরগাতি,আল-আমিন মহল্লা, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা, ২। মোঃ মেহেদী (২৫), পিতা-দেলোয়ার হোসেন ধলু শরীফ, মাতা-জোসনা বেগম, সাং-পশারগাতী, শরীফবাড়ী, থানা-মোকসুদপুর, জেলা-গোপালগঞ্জ, ৩। মোঃ বাহাদুর (৪১), পিতা-মৃত তফিল উদ্দিন, মাতা-মৃত রংমালা, সাং-খলিশা ডহরা, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জদের ০১ (এক) টি অত্যাধুনিক গ্রীল কাটার মেশিন, ০১ (এক) টি লোহার তৈরি ছোরা, ০১ (এক) টি সুইচ গিয়ার সহ গ্রেফতার করে হেফাজতে গ্রহন করেন। উক্ত আসামীদের গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বহুদিন যাবত সাভার ও আশুলিয়া এলাকায় ডাকাতি করে আসিতেছে।
উক্ত আসামীদের বিরুদ্ধে  আশুলিয়া থানায় একটি  মামলা রুজু করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..