বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড গোলাপগঞ্জে এলপিজি সিলিন্ডার বিতরণ বন্ধ, সরকারি দামে গ্যাস না পেয়ে মানববন্ধন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা সাতক্ষীরায় ভুয়া শোরুমের নামে প্রতারণা: কম দামে ইলেকট্রিক বাইসাইকেলের প্রলোভন গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

চট্টগ্রামে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করলো ছাত্রলীগ।

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপলোডের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

চলমান অবরোধ আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাসে পড়া শ্রমজীবী মানুষের মাঝে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে শাক-সবজি কিনে তা কম দামে বিক্রির ব্যবস্থা করেছে তারা। এর মাধ্যমে সাধারণ ভোক্তারা সঠিক দামে সবজি কেনার সুযোগ পাচ্ছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মো. রবিউল হায়দার রুবেল’র নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। সোমবার সকাল থেকে দিন ব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মো. রবিউল হায়দার রুবেল বলেন, সিন্ডিকেটের মাধ্যমে এক শ্রেণীর মানুষ নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। সেই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই আয়োজন।উৎপাদিত শাক-সবজি সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয়েছে। কৃষকরা যেমন ন্যায্যমূল্য পাচ্ছেন ঠিক তেমনি সঠিক দামে ব্যবসায়ীরা ভোক্তা পর্যায়ে এসব সবজি বিক্রি করছেন। মূলত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি।

এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের বিভিন্ন উপজেলা, পৌরসভা, থানা ও কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..