রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সিংড়ায় পিতা কর্তৃক কন্যাকে ধর্ষণের অভিযোগে- পিতা গ্রেপ্তার 

আমিনুল হক সিংড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
নাটোরের সিংড়ায় পিতা কর্তৃক কন্যাকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩ নং ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে। ঘটনায় অভিযুক্ত পিতা শাহিন মন্ডলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ১টার দিকে নিজ গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় তাকে।
এ ঘটনায় ভূক্তভোগী মেয়ের মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় বাড়ির পাশে ভাসুরের বাড়িতে মাছ কাটতে যায় ভুক্তভোগী শিশুর মা। বাড়িতে কেউ না থাকায় তার পিতা মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। ভূক্তভোগী মেয়ের মা এসে ধর্ষণ চেষ্টারত অবস্থায় দেখে জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। মেয়েকে জিজ্ঞাসা করলে সে ঘটনার বিষয় পুলিশকে বলে। পরে তার মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন।
এ বিষয়ে জানতে চাইলে সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম দৈনিক সংগ্রাম প্রতিদিন কে বলেন, মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতার বিরুদ্ধে মেয়ের মা থানায় মামলা করেছে। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..