সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

সাভারে ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি

সাভার প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
 সাভারে ভূমিদস্যু মোঃ আজিজুল এর সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করছে জমির মালিক ও এলাকাবাসী।গত মঙ্গলবার ( ১৯শে সেপ্টেম্বর ) সকালে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়। সংবাদ সম্মেলনে জমির মালিকরা বলেন ভূমিদস্যু মোঃ আজিজুল সন্ত্রাসী বাহিনী দিয়ে গত দের বছর যাবত জোরপূর্বক অবৈধ ভাবে আমাদের নিজেদের নামে জমি বৈধ কাগজ পত্র থাকা সত্যেও সে সন্ত্রাসী রাজত্ব কায়েম করে কোন্ডা মৌজার আমাদের প্রায় ১০০বিঘা জমি জোর পূর্বক দখল করে রেখেছে। ভূমিদস্যু মোঃ আজিজুল এর নেতৃত্বে এলাকার মনির হোসেন (বর্তমান মেম্বার), আওলাদ হোসেন মোল্লা, মনির হোসেন (নৌকা মনির), আলাউদ্দিন মেম্বার (সাবেক), রমজান, বাহার উদ্দিন, আব্দুল গণি, সালাউদ্দিন, গিয়াস উদ্দিন, আল-ইসলাম, মাসুদ সহ আরো অনেকে মিলে এ সকল কৃষি জমি অবৈধ ভাবে দখল করে রেখেছে। এসময় তার আরো বলেন ভূমিদস্যুরা কৃষি জমি অবৈধ ভাবে দখল ও ড্রেজার বসিয়ে বালি ভরাট করে আসছে এ সন্ত্রাসী বাহিনী। আমারা বিগত দিনে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু কোন প্রতিকার পাইনি। তাই আমরা আপনাদের মাধ্যমে বর্তমান সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই সকল ভূমিদস্যুদের হাত থেকে আমাদের জমি রক্ষা করে আমাদের পাশে থাকবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..