রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ফেনী ফুলগাজী নদীর পাড় থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্বার  

জোবায়ের হোসেন রিহান, ফেনী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

ফেনীর ফুলগাজী উপজেলায় বদরপুর এলাকা থেকে সাইদুল ইসলাম রায়হান (১৬) নামে এক নবম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্কুল ছাত্র সাইদুল ইসলাম রায়হান উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে বদরপুর এলাকার সড়কের পাশে নদীর পাড়ে স্কুল ছাত্রের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

এসময় স্থানীয়রা ফুলগাজী থানার পুলিশকে খবর  দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত স্কুল ছাত্রের লাশ উদ্বার করে থানায় নিয়ে যায়।

পরিবার জানায়, জাহিদুল ইসলাম রায়হান  মানসিক ভাবে অসুস্থ ছিলেন।সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।নিহত স্কুল ছাত্রের পিতা জাহিদুল ইসলাম জানান সে বৃহস্পতিবার সন্ধায় কামাল্লায় তাঁর বোনের বাড়িতে বেড়াতে যান। শুক্রবার সকালে বোনের বাড়ি থেকে সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে খবর পান তাঁর ছেলের লাশ নদীর পাড়ে পড়ে আছে।ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম জানান, নিহত স্কুল ছাত্রের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..